শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৯:৩৯ পিএম, ২০২১-১২-২০
সাতকানিয়া প্রতিনিধি ::
সাতকানিয়ার বাজালিয়ার স্থানীয় অধিবাসী প্রতিবন্ধী সনাতন দাশের সম্পত্তি দখলের চেষ্টায় ও বার বার হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী সনাতন দাশ। সংবাদ সম্মেলনে সনাতন বলেন, আমি পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমনকি পৈতৃক বাড়ি ভিটায় থাকতে পারছি না। আমি বাড়ি ভিটা ছেড়ে বর্তমানে বান্দরবানে বসবাস করছি। আমার পিতা ক্ষেত্র মোহন দাশ ২০০৬সালে মারা যাওয়ার পূর্বে আমার পিতার ১৯৭৪সালে নিজ নামে বিএস জরিপকৃত স্বত্ব, ১৫/১০/১৯৭৪সালের ৭০০৬নং অংশনামামূলে স্বত্ব এবং ২২/১২/১৯৮১সালে ক্রয়কৃত ৬৯৩০নং কবলামূলে স্বত্ত্ব এর ৮০শতক জায়গা ২২/০৬/২০০৫সালে সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত CIII+8নং উইলনামা মূলে আমাকে উইলনামা করে দেন। এই উইলনামামূলে স্বত্ব আমার নামে সরকারিভাবে পরিপূর্ণ ডকুমেন্টডারি করার জন্য ২৫/১১/২০১৯সালে শান্ত কুমার দাশ,পিতা-ক্ষেত্র মোহন দাশ,এবং রুপাতন দাশ,পিতা-ক্ষেত্র মোহন দাশকে বিবাদী করে চট্টগ্রামের সাতকানিয়ার সিনিয়র সহকারী জজ আদালতে ১টি প্রবেট মিস মামলা করি।যার মামলা নং-৭৯/২০১৯ইং,উক্ত মামলার দীর্ঘ শুনানির পর ৩১/০১/২০২১সালে বিজ্ঞ আদালত আমার পক্ষে আদেশ দেন।যার আদেশ নং-১০।এই আদেশ মোতাবেক আমি এখন পরিপূর্ণ সরকারি ডকুমেন্টারি স্বত্ত্বের মালিক হয়।এবং এই আদেশমূলে বিএস মিউটেশনও করি।
কিন্তু এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল আমার সম্পত্তি দখলের চেষ্টায় বার বার হামলা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জানুয়ারি ২০২০সালে আমার উপর হামলা করা হয়। উক্ত হামলায় আমি আহত হই। উক্ত ঘটনার বিষয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দিলেও এখনো কোন সমাধান হইনি। সমাধান না হওয়ার কারণে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে আমার পিতার পুরোনো ডকুমেন্টকে পুজি করে বিভিন্নজনকে জায়গা দখল বুজিয়ে দিচ্ছে আমার প্রতিপক্ষরা। আমরা তাদের ভয়ে বাড়ি ঘরে থাকতে পারছিনা। আমরা আমাদের পৈতৃক বাড়িতেই রাষ্ট্রীয় আইন মেনে সামাজিকভাবে বসবাস করতে চাই। রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত ছিলামনা।আমরা রাষ্ট্রীয় আইনকে সম্মান করি।
সংবাদ সম্মেলনে সনাতন মিডিয়ার মাধ্যমে দেশবাসীসহ মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন, পার্লামেন্ট সদস্য, উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদ্বয় মহোদয়, রাষ্ট্রীয় কর্তা ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করেছেন ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited